লাদাখে বিস্তারবাদে চিন কোন নয়া শর্ত আরোপ করেছে
ভারতের তরফে বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব দাবি করেছেন দ্বিপাক্ষিক আলোচনায় লাদাখে স্থিতাবস্থা ফেরানোর জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে ভারত। লাদাখে শান্তি বজায় রাখতে সীমান্তে সম্পূর্ণ সেনা সরানো নিয়ে আলোচনা চলছে। বিতর্কিত এলাকা থেকে দুই দেশের সেনাকেই সরারোর কথা বলেছে ভারত। সেনা সরানোর পাশাপাশি সীমান্তে শান্তি দীর্ঘস্থায়ী করার বিষয়েও আলোচনা চলছে।
এদিকে, চিনের দাবি, সেনা সরানোর বিষয়ে প্রথমে ভারতকে এগিয়ে আসতে হবে। উল্লেখ্য, তাদের এই দাবি আগেও ছিল। এবার একধাপ এগিয়ে , চিন চাইছে ভারত লাদাখে যে সমস্ত উঁচু শৃঙ্গ দখল করে রেখেছে , তা থেকে তারা সরে আসুক। ভারতীয় সেনা সূত্রের খবর, প্যানগংয়ের দক্ষিণ প্রান্ত নিয়ে চিন বেশি সরব। সেখানের বিভিন্ন 'স্ট্র্যাটেজিক হাইট' বা চূড়া দখলে রেখেছে ভারত।যা যুদ্ধনীতির ক্ষেত্রে একটি বড় সাফল্য।
আর সেটাই মেনে নিতে পারছে না লালফৌজ। ড্রাগনবাহিনীর দাবি, এই উঁচু এলাকা ভারত ছাড়লে তবেই চিন বিতর্কিত এলাকা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে এগোবে। এদিকে, চিনের এই আবদারে আমল দিতে নারাজ ভারত। ভারতীয় সেনা , চিনের এই দাবি শোনার পর সাফ জানতে চেয়েছে , প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সরানোর বিষয়ে চিন কোন রূপরেখা ধরে চলতে চায় সেই 'রোডম্যাপ' যেন ভারতকে জানানো হয়।

Post a Comment